Home জাতীয় ডোবা থেকে উদ্ধার করা হয়েছে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ।
জাতীয়

ডোবা থেকে উদ্ধার করা হয়েছে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ।

Share
Share

জামালপুরের মেলান্দহ উপজেলায় পুলিশ ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে।

বুধবার (৪ জুন) বিকেলে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মামা ভাগ্নে এলাকার বেইলি ব্রিজের নিচ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বেইলি ব্রিজের নিচের ডোবায় বস্তাবন্দি অবস্থায় মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি মাথাবিহীন ও দুই হাতের কব্জি কাটা ছিল।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ইসলামপুর-জামালপুর মহাসড়কের মামা ভাগ্নে ব্রিজের নিচে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতনামা একটি নারীর লাশ পাওয়া গেছে। পোস্টমর্টেমের জন্য লাশটি পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...