Home জাতীয় দুর্ঘটনা শেরপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু
দুর্ঘটনা

শেরপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু

Share
Share


শেরপুর-শ্রীবরদী সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী। বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে জেলার মোবারকপুর এলাকায় ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন শেরপুর সদর উপজেলার যোগনিমোড়া নামাপাড়া এলাকার ইমরান হোসেন (১৮) ও আল আমিন (১৯)। অপরজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে তাঁর বয়স আনুমানিক ২৬ বছর বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অটোরিকশাটি শেরপুর থেকে শ্রীবরদীর দিকে যাচ্ছিল। পথে মোবারকপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকিদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমরান হোসেন।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাদিম আনজুম সিয়াম জানান, তিনজনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আহত দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করেছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

কানাডার সারে শহরে বাসভবনের বাইরে গুলিবর্ষণ: তিন ভারতীয় নাগরিক আটক

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরে একটি বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনায় তিন...

দামেস্কে নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

সিরিয়ার প্রখ্যাত অভিনেত্রী হুদা শারাউইয়ের মরদেহ রাজধানী দামেস্কে তার নিজ বাসভবন থেকে...

দক্ষিণ সুদানে স্বর্ণখনি ধসে নিহত ১৩

দক্ষিণ সুদানের দক্ষিণ কর্দোফান রাজ্যে একটি স্বর্ণখনি ধসে অন্তত ১৩ জন খনি...

কলম্বিয়ার পাহাড়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: ১৫ জন নিহত

কলম্বিয়ার উত্তরাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জনের...