Home জাতীয় অপরাধ খুলনায় মিছিল থেকে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক
অপরাধ

খুলনায় মিছিল থেকে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

Share
Share


খুলনার নিজখামার এলাকায় মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের বাধা ও ধাওয়ার মুখে পড়েন তাঁরা। ধাওয়া দিয়ে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশের ভাষ্য, এ সময় এক মিছিলকারী স্থানীয়দের মারধরে আহত হয়েছেন এবং তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে খুলনা নগরের লবণচরা থানাধীন নিজখামার এলাকায়। পুলিশ বলছে, আটককৃত ব্যক্তিরা খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর, খরনিয়া ও আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং সক্রিয়ভাবে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দাদের মতে, ১৫ থেকে ২০ জনের একটি দল হঠাৎ এলাকায় এসে আওয়ামী লীগের ব্যানার নিয়ে স্লোগান দিতে শুরু করে। তারা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আশপাশের বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে তাঁদের ধাওয়া দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কিছু মিছিলকারী পালিয়ে যান। বাকি ১৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়। থানার পরিদর্শক (তদন্ত) মো. ইউসুফ আলী বলেন, “আটককৃতরা অন্য এলাকা থেকে এসেছিলেন এবং পূর্ব অনুমতি ছাড়াই মিছিলের চেষ্টা করেন। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আইনানুগ ব্যবস্থা শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।”
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল কিনা, সে বিষয়ে তদন্ত চলছে। তবে এলাকায় এই হঠাৎ রাজনৈতিক উত্তেজনা ও বহিরাগতদের আগমনে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...