Home আন্তর্জাতিক খাবারের প্রলোভন দেখিয়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরায়েল!
আন্তর্জাতিক

খাবারের প্রলোভন দেখিয়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরায়েল!

Share
Share

দখলদার ইসরায়েলি বাহিনী প্রতিদিনই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তাদের হামলাকে আরও ভয়ংকর করে তুলছে। ফিলিস্তিনিদের হত্যা করতে সর্বাধুনিক অস্ত্র ও প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে । এবার সেই সহিংসতার কৌশলে নতুন একটি নৃশংস পদ্ধতি যুক্ত হয়েছে —‘খাবারের লোভ দেখানো’।

খাবারের প্রলোভন উপেক্ষা করা সম্ভব হচ্ছে না ক্ষুধার্ত গাজাবাসীদের পক্ষে। আর সেই সুযোগেই ত্রাণ সংগ্রহে জড়ো হওয়া ফিলিস্তিনির মানুষের ওপর ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে। বোমা ও গুলিতে নির্মমভাবে হত্যা করা হচ্ছে তাদের।

শেষ আট দিনে গাজায় বিভিন্ন ত্রাণকেন্দ্রে হামলায় অন্তত ১০২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাফাহ শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিচালিত সহায়তা সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এ চালানো হামলায় নিহত হয়েছেন আরও ২৭ জন ফিলিস্তিনি।

গাজার বেসামরিক সুরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, রাফার আল আলম এলাকায় একটি মার্কিন সহায়তা সংস্থা থেকে খাদ্য নিতে আসা সাধারণ মানুষের ওপর নির্মমভাবে হামলা চালানো হয়েছে।

তিনি আরও জানান, ” ট্যাঙ্ক ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলি বাহিনী এলোমেলোভাবে গুলি চালায়, যাতে অনেক হতাহতের ঘটনা ঘটে।” এর আগেও রোববার, একই এলাকায় হামলায় ৩১ জন নিহত ও ১৭৬ জন আহত হন। তবে ইসরায়েল সেই হামলার দায় অস্বীকার করেছে।

এএফপি জানিয়েছে, হাজারো মানুষ ত্রাণের আশায় মঙ্গলবার ভোর থেকেই আল আলম মোড়ে জড়ো হন। এ সময় ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক ও ড্রোন থেকে তাদের ওপর গুলি চালায়, অথচ ত্রাণপ্রত্যাশীরা কোনোভাবেই ইসরায়েলি সেনাদের জন্য হুমকি ছিলেন না।

এ ধরনের হামলাকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস। তারা বলেছে, গাজার সাধারণ মানুষের জন্য খাদ্য ও ত্রাণের পথ বন্ধ করে দেওয়া যুদ্ধাপরাধের শামিল। জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার টার্কের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, “ শুনেছি, টানা তিন দিন ধরে ত্রাণকেন্দ্রে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনিদের। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...