Home আঞ্চলিক ৩০ মণের ‘কালো পাহাড়’ নিয়ে চরম হতাশায় কৃষক টুটুল শেখ।
আঞ্চলিকজাতীয়দিবসধর্ম ও জীবন

৩০ মণের ‘কালো পাহাড়’ নিয়ে চরম হতাশায় কৃষক টুটুল শেখ।

Share
Share

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিলকাঠিয়া গ্রামের কৃষক টুটুল শেখ চরম হতাশায় দিন কাটাচ্ছেন তার আদরের ফ্রিজিয়ান ষাঁড় ‘কালো পাহাড়’ কে নিয়ে।

সন্তানের মতো সাড়ে তিন বছর ধরে লালনপালন করা এ ৩০ মণের গরুটির এখন পর্যন্ত মেলেনি কোনো ক্রেতা । অথচ ঈদুল আজহার বাকি আর মাত্র ২ দিন।

শুরু থেকে টুটুল শেখ, তার স্ত্রী মিরানা খাতুন ও ছেলে সুরুজ আলী মিলে এ গরুটি লালন-পালন করেছেন । টিনশেডের মেঝেপাকা ঘরে রাখা হয় গরুটিকে, আর দিনে ঘরের সামনের বরইগাছে বেঁধে রাখা হয়। বিশাল দেহের এই ফ্রিজিয়ান জাতের গরুটি দিনে প্রায় খাবার খায় এক হাজার টাকার । অতিরিক্ত গরমে তাকে হাতপাখা দিয়ে বাতাস করা হয়। গরুটিকে প্রতিদিন চার-পাঁচবার গোসল করানো হয় । পরিবারের সদস্যরা সারাক্ষণ গোয়ালঘরে পড়ে থাকেন যেন গরুটির দেখভাল ঠিকমতো হয়।

গত বছর কোরবানির ঈদের সময় একাধিক ব্যাপারী এই গরুটির দাম বলেছিলেন—৬ লাখ ৫০ হাজার টাকা। এবার এখন পর্যন্ত কেউ দাম বলেনি। অথচ কৃষক টুটুলের প্রত্যাশা ছিল গরুটিটি ১২ লাখ টাকায় বিক্রি হবে। কারণ, গরুটির উচ্চতা প্রায় ৬ ফুট, আর লেজ থেকে মাথা পর্যন্ত দৈর্ঘ্য প্রায় সাড়ে ৮ ফুট। ওজন প্রায় ১২০০ কেজি বা ৩০ মণ। তরতাজা এ গরুটিকে দেখতে প্রতিদিনই ভিড় জমায় স্থানীয়রা।

গরুর মালিকের ছেলে সরুজ আলী শেখ বলেন, এত বড় গরু ঢাকায় নেওয়া খুব কঠিন। রাস্তায় ডাকাতি, ছিনতাই, দুর্ঘটনার ভয় আছে। তাই বাড়ি থেকেই বিক্রি করতে চাই। লাভের কথা ভাবছি না এখন আর। কেউ যদি খরচের দামও বলে, ছেড়ে দেব। ভবিষ্যতে আর বড় গরু পালন করব না।

তথ্যসূত্র: ইত্তেফাক

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...