Home আঞ্চলিক ত্রিশালে উদ্ধার হয়েছে  অর্ধগ‌লিত অজ্ঞাত ব‌্যক্তির লাশ।
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ত্রিশালে উদ্ধার হয়েছে  অর্ধগ‌লিত অজ্ঞাত ব‌্যক্তির লাশ।

Share
Share

ময়মনসিংহের ত্রিশালের ছলিমপুর গ্রামের তরফদার বাড়ির গোঁফেরঘাট জঙ্গলে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় এক অজ্ঞাত ব‌্যক্তির অর্ধগ‌লিত মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।

জানা গে‌ছে, উপ‌জেলার সদর ইউ‌নিয়‌নের ছলিমপুর গ্রামের নাগেশ্বরী নদীর পা‌শের জঙ্গলে মঙ্গলবার আনুমা‌নিক দুপুর একটার সময় ফল খে‌তে যাওয়া শিশুরা অজ্ঞাত ব্যক্তির অর্ধগ‌লিত দেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ প‌ড়ে থাক‌তে দেখ‌তে পায়। এতে ভয় পেয়ে চিৎকার চেচামেচি করলে এলাকাবাসীর নজরে আসে। পরে তারা স্থানীয় থানা পুলিশকে অবগত কর‌লে বি‌কে‌লে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

পুলিশ স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায়। ময়মনসিংহের পিবিআই ও সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন । ঘটনাস্থলের পাশ থেকে এক জোড়া সেন্ডেল, একটি ঘামছা ও ব্ল্যাড উদ্ধার করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে থাকা স্থানীয় তোফাজ্জল, রফিকুল, ফারুক সহ আরও কয়েকজন জানান, মঙ্গলবার দুপুর একটার দিকে নাগেশ্বরী নদীর ধারে মানুষহীন গহীন জঙ্গলে একদল শিশু ফল খেতে গেলে মরদেহটি তাদের চোখে পড়ে । এতে তারা ভয় পেয়ে চিৎকার চেচামেচি শুরু করলে এলাকাবাসীর নজরে আসে। পরে তারা স্থানীয় থানা পুলিশকে অবগত করে।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক নাহিদ আজকের পত্রিকার বরাতে বলেন, ঘটনাস্থলের পাশ থেকে এক জোড়া সেন্ডেল, একটি ঘামছা ও ব্ল্যাড উদ্ধার করা হয়েছে, । এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনসুর আহাম্মদ জানান, “মরদেহটি আংশিক পচে গেছে। দেহ থেকে মাথা বিচ্ছিন্ন রয়েছে। মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা ও অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করা হবে।” এলাকায় এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...