Home আঞ্চলিক কোরবানির গরু নিয়ে আর বাড়ি ফেরা হলো না কবীরের
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কোরবানির গরু নিয়ে আর বাড়ি ফেরা হলো না কবীরের

Share
Share

কিশোরগঞ্জের হোসেনপুরে কোরবানির গরু নিয়ে বাড়ি ফেরার পথে নদীতে পড়ে কবীর খাঁ (২৪) নামে মৃত্যু হয়েছে এক যুবকের। উপজেলার হাজিপুরে মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে , নিহত কবীর উপজেলার চর হাজিপুর গ্রামের খাঁ বাড়ির মরহুম হাবিবুর খাঁনের ছেলে ।

জানা যায়, হাজিপুর কাচারী বাজার থেকে মঙ্গলবার সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফেরার পথে চরাঞ্চলের নদীর পাড়ের রাস্তায় হঠাৎ গরুটি লাফ দিয়ে নদীতে পড়ে যায়।

এ সময় একইসাথে গরুর দড়ির টানে নদীতে পড়ে যান কবির। পরে গরুটি তীরে উঠে এলেও খুঁজে পাওয়া যায়নি কবীরকে। রাতে তার লাশ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে কাছের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...