Home জাতীয় অপরাধ মৌলভীবাজারে চাচার বিরুদ্ধে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মৌলভীবাজারে চাচার বিরুদ্ধে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

Share
Share

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জে, চাচার বিরুদ্ধে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতদের মেয়ের মা হাজিরা বেগম।

উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামে মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাঠালকান্দি গ্রামের আবু মিয়ার মেয়ে শারমিন আক্তার (২৮) ও মাছুমা বেগম (২৫)। ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতদের মা হাজিরা বেগম (৫৫)।  অভিযুক্ত চাচার নাম মাসুক আলী। তিনি মৃত আইয়ুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুক আলী (৫২) ও রাহেনা বেগম (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের দুই ভাতিজি মাছুমা বেগম ও শারমিন আক্তারকে হত্যা করেন।

আপন বড় ভাই আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগমকে এসময় কুপিয়ে আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ বলেন, মাছুমা বেগম ও শারমিন আক্তার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের মা হাজিরা বেগমকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, পুলিশ হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গেছে। ঘাতক মাসুক আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

দুই বোনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম সাজেদুল কবির বলেন, আশঙ্কাজনক হাজিরা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...