Home আন্তর্জাতিক গাজার সেই চিকিৎসক ৯ সন্তানের পর এবার স্বামীকেও হারালেন
আন্তর্জাতিক

গাজার সেই চিকিৎসক ৯ সন্তানের পর এবার স্বামীকেও হারালেন

Share
Share

৩০ মে, গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান বাহিনীর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় ডা. আলা-নাজ্জার পরিবার।সন্দেহভাজন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছিল, এমনটাই দাবি ইসরায়েলের। তবে বাস্তবতা হলো, ৯ শিশু প্রাণ হারায়, আরেক শিশু এখনও লড়ছে মৃত্যুর সঙ্গে।

গাজার আল-নাসর হাসপাতালে কর্মরত একজন শিশু বিশেষজ্ঞ হলেন ডা. আল-নাজ্জার । জীবনভর কাজ করেছেন অন্যের শিশুকে সুস্থ করে তোলার জন্য। কিন্তু নিজের সন্তানদের তিনি বাঁচাতে পারলেন না। এই নির্মমতা, এই শোক বর্ণনা করা যায় না, শুধু অনুভব করা যায়।

তার স্বামী হামদি ও একই হাসপাতালে কাজ করতেন। হামলার দিন তিনি তার স্ত্রীকে কাজে দিয়ে বাসায় ফিরে যাওয়ার পর ইসরায়েলের হামলার শিকার হন। ১০ সন্তান নিয়ে বাড়িতে থাকার সময়ই হামলায় ধ্বংস হয়ে যায় বাড়ি। ১০ সন্তানের মধ্যে ৯ জনই মারা যায়। মৃত সন্তানদের সবারই বয়স ছিল ৬-১২ বছরের মধ্যে।

হামদি আল-নাজ্জার গুরুতর আহত হয়েছিলেন। তাকে এবং তার ১১ বছর বয়সী এক সন্তানকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হামদির মস্তিষ্ক এবং অভ্যন্তরীন ক্ষতের চিকিৎসা চলছিল। নাসের হাসপাতালে কাজ করা বুলগেরীয় এক চিকিৎসক গত সপ্তাহে বিবিসি-কে বলেন, আদমের বাবা হামদির ব্রেইন, ফুসফুস, ডান হাত এবং কিডনি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার চিকিৎসা চলার মাঝেই গত শনিবার তিনি মারা যান।

এখন কেবল আলা আল-নাজ্জার আর তার ১১ বছর বয়সী ছেলে আদম- এই দুইজনই বেঁচে। হাসপাতালে আদমের চিকিৎসা চলছে। আদমের চাচার অনুরোধে ইতালি সরকার তার চিকিৎসা করতে রাজি হয়েছে। নাসের হাসপাতালে আদমের চিকিৎসা করা এক ব্রিটিশ সার্জন ইসরায়েলের হামলায় নাজ্জারের প্রায় পুরো পরিবার হারানোর এই ঘটনাকে অত্যন্ত নির্মম বলে বর্ণনা করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...