Home আন্তর্জাতিক পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৬ জনকে পুশ ইন করেছে বিএসএফ
আন্তর্জাতিকজাতীয়

পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৬ জনকে পুশ ইন করেছে বিএসএফ

Share
Share

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পঞ্চগড় সদর উপজেলায় পৃথক দুই সীমান্ত দিয়ে ৯ শিশুসহ ২৬ জনকে পুশ ইন করেছে । উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি ও চাকলাহাট ইউনিয়নের খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে সোমবার (২ জুন) দিবাগত রাতে তাদের পুশ ইন করা হয়। এদের মধ্যে রয়েছে ৮ পুরুষ, ৯ জন নারী ও ৯ জন শিশু ।

জানা যায়, বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতে অবস্থান করে কাজ করে আসছিলেন তারা। সম্প্রতি হরিয়ানা এলাকা থেকে তাদেরকে আটক করে ভারতীয় পুলিশ বিমানযোগে বাগডোগরা বিমানবন্দর এনে বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয়। পরে বিএসএফ সদস্যরা ৯ জনকে বড়বাড়ি সীমান্ত দিয়ে এবং ১৭ জনকে খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে পুশইন করে।

বড়বাড়ি সীমান্ত দিয়ে পুশইন হওয়া ৯ জনকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে গ্রাম পুলিশের সদস্যরা আটক করে, ঘাগড়া বিওপি ক্যাম্পের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

অপরদিকে শিংরোড বিওপি ক্যাম্পের সদস্যরা খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে পুশইন করা ১৭ জনকে আটক করে । পরে বিজিবি মোট ২৬ জনকে পঞ্চগড় সদর থানা পুলিশের হাতে তুলে দেয়। আটককৃতদের বাড়ি কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

আটককৃতরা হলেন- ফরিদ হোসেন (৩৫), আশরাফ ইসলাম (২৭), রানি বেগম (২০), নয়ন (৪), রাশিদুল ইসলাম (১০), আরজিনা (২০), আতুরবান (৪৫), রসনা বেগম (৩০), হাসান মিয়া (১০), আবু তালেব (৫৫), হাসিনা বেগম (৪০), হাসেন আলী (২৯), হোসেন আলী (২৫), আরিফুল আলী (২১), আলমগীর (৯), মিনারা বেগম (২৫), রিনা বেগম (২৩), জুই (১৮), মেহেদী হাসান মেরাজ (৭), লামিয়া (১৮ মাস), রিয়াজ আলী (৭), মমিনুল ইসলাম (৩৫), রাশেদা বেগম (৩০), মিনা খাতুন (১০), মিম খাতুন (৭) ও মনি খাতুন (৪)।

আব্দুল্লা হিল জামান (পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা) বলেন, অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায়। তাদের পরিচয় নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, নারী-শিশুসহ ২৬ জনকে বড়বাড়ি ও খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। পরে আমাদের টহল দল তাদের আটক করে। । বিজিবির টহল দল যে কোনো পরিস্থিতির মোকাবিলায় ২৪ ঘণ্টা সীমান্তে কড়া টহলদারি করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...