Home আন্তর্জাতিক ২৪ ঘণ্টায় ৬ বার ভূমিকম্প হয়েছে পাকিস্তানে
আন্তর্জাতিকদুর্ঘটনা

২৪ ঘণ্টায় ৬ বার ভূমিকম্প হয়েছে পাকিস্তানে

Share
Share

পাকিস্তানের করাচিতে ২৪ ঘণ্টায় ছয়বার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার সকাল ১০টা ২৫ থেকে সোমবার সকাল ১০টা ২৫ পর্যন্ত দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের রাজধানী এবং দেশটির প্রধান বন্দরশহর সিন্ধে আঘাত হানে এই ভূমিকম্প ।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ সোমবার (২ জুন) রাতে এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার সকাল ১০টা ২৫ মিনিটে প্রথম ভূমিকম্পটি হয় ।

নগরীর লান্ধি, মালির, কায়দাবাদ, গুলশান-ই-জওহর, খোখরাপুর, স্টিল টাউনসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা বলেছেন যে তারা প্রথম দফার কম্পন অনুভব করেছেন। তার প্রায় ৪০ মিনিট পর দ্বিতীয় ভূমিকম্পটি হয়। বেলা ১১ টা ৪ মিনিটের দিকে এটি অনুভূত হয়। এরপর জনগণের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই বাড়িঘর, দোকান-পাট, অফিস-ব্যাংক-আদালত থেকে বাইরে বের হয়ে সড়কে চলে আসেন।

পরে বিকেল ও সন্ধ্যা থেকে রাত ১ টা ৬ মিনিট পর্যন্ত করাচিতে আরও চারবার ভূমিকম্প হয়েছে । পাকিস্তানের  ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা পাকিস্তান সিসমোলজি সেন্টার (পিএসসি) এর শীর্ষ কর্মকর্তা আমির হায়দার জিও নিউজকে বলেন ৬টি ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৩ দশমিক ৬ এবং ৩ দশমিক ২ ছিল সবচেয়ে দুর্বলটির মাত্রা।

করাচির কায়দাবাদ এলাকায় ছিল সবগুলো এপিসেন্টার , ভূপৃষ্ঠের ১০ থেকে ১২ কিলোমিটার গভীরে। আমির হায়দার বলেছেন, এই ভূমিকম্পগুলোর মূল কারণ লান্ধি ফল্ট এলাকা। এই এলাকায় মাঝে মাঝে ভূমকম্প হয় ঠিকই, কিন্তু বিভিন্ন কারণে সেগুলোর মাত্রা কম থাকে এবং তেমন ঝুঁকিপূর্ণ হয় না। তবে এবারের ভূমিকম্বের ঘটনাকে বিরল বলে উল্লেখ করেছেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...