Home জাতীয় যদি রাষ্ট্র চালাতে ব্যর্থ হন, তাহলে চলে যেতে পারেন: ইশরাক।
জাতীয়বিএনপিরাজনীতি

যদি রাষ্ট্র চালাতে ব্যর্থ হন, তাহলে চলে যেতে পারেন: ইশরাক।

Share
Share

বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মন্তব্য করে বলেছেন, যদি কেউ রাষ্ট্র চালাতে ব্যর্থ হন, তিনি বিদায় নিয়ে চলে যেতে পারেন ।

উত্তর যাত্রাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সোমবার (২ জুন) বিকালে ঢাকা মহানগর দক্ষিণ ৪৮ নাম্বার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ইশরাক।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, যদি কেউ রাষ্ট্র চালাতে ব্যর্থ হন, বিদায় নিয়ে চলে যেতে পারেন। বাংলাদেশের জনগণ সেখানে আরেকজনকে দায়িত্ব পালন করার সুযোগ দিবেন। এই অন্তর্বর্তী সরকারের একটাই দায়িত্ব সুষ্ঠু, গ্রহণযোগ্য, লেভেলপ্লেয়িং নির্বাচনের ব্যবস্থা করা। এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া।

তিনি বলেন, এই রাষ্ট্রে কেউ অপরিহার্য না। কেউ এখানে এমন না যে, তাকে ছাড়া দেশ চলবে না। তাহলে তো সেই হাসিনার আমলে চলে গেলাম। হাসিনা ছাড়া দেশ চলবে না; এমন কথা বলা হতো।

ইশরাক আরও বলেন, নির্বাচনকে পেছানোর চক্রান্ত করা হচ্ছে সংস্কার ও বিচারের কথা বলে । বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারটি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একদলীয় বাকশালকে বাতিল করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। আমাদেরকে সেই সংস্কার শেখাইতেছেন আপনি।

দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য বলেন, মানবিক করিডোরের নামে তারা, আমাদের ভূমি ভিনদেশি সৈনিকেরা ব্যবহার করতে পারে কিনা সেই কুচক্র শুরু করেছিলেন। বাংলাদেশে হাসিনা যেমন ভারতের দালাল ছিল। আরেকটি দল রয়েছে পাকিস্তানের দালাল বলা হয় তাদেরকে। আমাদের নেতা জনাব তারেক রহমান তার বাবাকে অনুসরণ করে ঘোষণা দিয়েছেন যে, দিল্লী নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...