Home জাতীয় পাহাড়ি ঢলের স্রোতে ভেসে মৃত্যু হয়েছে মাদ্রাসা ছাত্রের
জাতীয়দুর্ঘটনা

পাহাড়ি ঢলের স্রোতে ভেসে মৃত্যু হয়েছে মাদ্রাসা ছাত্রের

Share
Share

মৌলভীবাজারের জুড়ীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে এক মাদ্রাসা শিক্ষার্থীর । ঘটনাটি ঘটে সোমবার (২ জুন) বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের বীরগোগালী এলাকার রাণীমুড়ায় ।

মৃত ওই শিক্ষার্থীর নাম মাহবুব হাসান রিয়াদ (১৪)। সে সদর জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের প্রবাসী মো. পাখি মিয়ার ছেলে। রিয়াদ স্থানীয় জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, এক সহপাঠীকে সঙ্গে নিয়ে বিকেলে বাড়ি থেকে সাগরনাল ইউনিয়নের বীরগোগালী এলাকার রাণীমুড়া মসজিদের দক্ষিণের রাস্তার উপর দিয়ে পাহাড়ি ঢলে হাঁটতে গিয়ে দুইজন একসঙ্গে স্রোতে ভেসে যায়।

সহপাঠী ফাহিম সাঁতার জানার কারণে বেঁচে যায়। কিন্তু সাঁতার না জানায় রিয়াদ পানিতে তলিয়ে যায়। এলাকার লোকজন খবর পেয়ে পানিতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ফাহিম ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভুঁইয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...