Home জাতীয় অপরাধ কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী নুরুল আবছারকে গ্রেফতার করেছে র‍্যাব।
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী নুরুল আবছারকে গ্রেফতার করেছে র‍্যাব।

Share
Share

২৩ মামলার পলাতক আসামি এবং স্বঘোষিত সন্ত্রাসী বাহিনীর প্রধান নুরুল আবছারকে একটি বিদেশি পিস্তলসহ কক্সবাজার শহর থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এবং সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত নুরুল আবছার ওরফে আবছার (২৯) কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাসিন্দা মোহাম্মদ রশিদ ওরফে রশিদ ড্রাইভারের ছেলে।

র‍্যাবের তথ্যমতে, দীর্ঘদিন ধরে নিজ নামে একটি সন্ত্রাসী গ্রুপ গঠন করে এলাকায় নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন আবছার । খুন, ধর্ষণ, অস্ত্রধারণ, ডাকাতিসহ নানা গুরুতর অভিযোগে ২৩টির বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে । দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।

আ. ম. ফারুক আরও জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা দক্ষিণ রুমালিয়ারছড়ায় অভিযান চালান। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন আবছার ।

তবে র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হন। গ্রেফতারের সময় তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ধারালো ছোরা এবং দুটি ব্ল্যাংক চেক। গ্রেফতারকৃত আবছারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কক্সবাজার সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...