Home জাতীয় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মতিঝিল থানার এসআই।
জাতীয়দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মতিঝিল থানার এসআই।

Share
Share

রাজধানীর শাহজাহানপুর এলাকায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন কামরুল ইসলাম (৩৫) নামে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন উপপরিদর্শক (এসআই)।

এ দুর্ঘটনা ঘটে সোমবার রাত সোয়া ৮টার দিকে।নিহত কামরুল ইসলাম ডিএমপির মতিঝিল থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি সবুজবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন ।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে কামরুল বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে মতিঝিলের দিকে যাচ্ছিলেন। উড়ালসড়কের শাহজাহানপুর প্রান্তে নেমে সামান্য এগোতেই পেছন থেকে বলাকা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।

স্থানীয়রা কামরুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওসি জাহাঙ্গীর হোসেন জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ এবং আটক করা হয়েছে চালককে। মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দক্ষিণ সুদানে স্বর্ণখনি ধসে নিহত ১৩

দক্ষিণ সুদানের দক্ষিণ কর্দোফান রাজ্যে একটি স্বর্ণখনি ধসে অন্তত ১৩ জন খনি শ্রমিক নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন সুদানের মিনারেল...

কলম্বিয়ার পাহাড়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: ১৫ জন নিহত

কলম্বিয়ার উত্তরাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা (SATENA) পরিচালিত একটি যাত্রীবাহী...

Related Articles

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের...

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে...