Home জাতীয় অপরাধ ৫ মাসের শিশুকে পুকুরে ফেলে হত্যা , নিখোঁজের নাটক সাজান মা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

৫ মাসের শিশুকে পুকুরে ফেলে হত্যা , নিখোঁজের নাটক সাজান মা

Share
Share

পাবনায় ঘুমন্ত অবস্থায় সোহাগী রানী নামে পাঁচ মাস বয়সী মেয়েকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। হত্যার পর তিনি মেয়েকে খুঁজে না পাওয়া ও বিচার দাবির নাটক সাজান ।

পরে পুলিশের তদন্তে সামনে আসে আসল ঘটনা। পাবনার চাটমোহরে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত শ্রাবন্তী বিশ্বাস ওই এলাকার কমল মণ্ডলের স্ত্রী।

সোমবার (২ মে) সকাল ১০টার দিকে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার চাটমোহর থানায় এক সংবাদ সম্মেলন করে এসব জানান। শুক্রবার (৩১ মে) সকালে শিশুটির মৃত্যুর পর হত্যার রহস্য তদন্তে এসব তথ্য বেরিয়ে আসে।

সংবাদ সম্মেলনে বলা হয়, শুক্রবার (৩১ মে) সকাল ৮টার দিকে ৫ মাস বয়সী কন্যা শিশু সোহাগী রানীকে নিজ বাড়ির উঠানের চৌকিতে শুইয়ে রেখে পাশের বাড়িতে গরুর খড় আনতে যান মা শ্রাবন্তী বিশ্বাস। পরে ফিরে এসে তার শিশু কন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পাশের বড়াল নদীতে উপুড় হওয়া অবস্থায় ওই শিশুর মরদেহের সন্ধান মেলে। এ ঘটনায় ব্যাপক আহাজারিতে মা শ্রাবন্তী বিশ্বাস পরিবেশ ভারি করে তোলেন। হত্যা মামলাও করতে চান। কিন্তু তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা গেলে ঘটনা তদন্তে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য বেরিয়ে আসে।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, মা শ্রাবন্তী বিশ্বাস নিজেই মেয়েকে হত্যা করেছেন। সাংসারিক অশান্তি ও শিশু মেয়ে পালনে নিজেকে মানিয়ে নিতে না পারায় অসহ্য মনোভাবের জায়গা থেকে ওইদিন সকালে ঘুমন্ত শিশুকে পুকুরে ফেলে দেন তিনি। পরে তার মৃত্যু হয়।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার বলেন, ঘাতক মা শ্রাবন্তী বিশ্বাস ঘটনাটিকে নাটকীয় রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন। মেয়েকে হত্যা করে বিচার দাবিতে নিজেই হত্যা মামলা করতে চেয়েছিলেন। কিন্তু আমাদের কাছে রহস্য ধরা পড়ে। শ্রাবন্তী বিশ্বাসকে আসামি করে নিহত শিশুর বাবা একটি হত্যা মামলা  করেন। ওই মামলায় রোববার (১ মে) দুপুরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দক্ষিণ সুদানে স্বর্ণখনি ধসে নিহত ১৩

দক্ষিণ সুদানের দক্ষিণ কর্দোফান রাজ্যে একটি স্বর্ণখনি ধসে অন্তত ১৩ জন খনি শ্রমিক নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন সুদানের মিনারেল...

কলম্বিয়ার পাহাড়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: ১৫ জন নিহত

কলম্বিয়ার উত্তরাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা (SATENA) পরিচালিত একটি যাত্রীবাহী...

Related Articles

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের...

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে...