Home আঞ্চলিক সাপের সঙ্গে সখ্যতা, সেই সাপের ছোবলেই প্রাণ হারালেন বৃদ্ধ।
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সাপের সঙ্গে সখ্যতা, সেই সাপের ছোবলেই প্রাণ হারালেন বৃদ্ধ।

Share
Share

বৃদ্ধ সমির উদ্দিন মণ্ডল জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বিষধর সাপের সঙ্গে। সাপের সঙ্গে গড়ে উঠেছে তার সখ্যতা আর ভালোবাসা।হয়তো তাই, জীবনের শেষবেলায়ও সাপের জন্য ছুটে যান হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ মে) দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে।

চিকিৎসকদের উদ্দেশে সমির উদ্দিন বলেন, সাপটার জ্বর হয়েছে। এ সময় চিকিৎসকরা বিস্মিত হন, তাকে বুঝিয়ে বলেন, এটি প্রাণিসম্পদের দেখার বিষয়। তারপর হাসপাতাল থেকে চলে যান সমির। তবে এই গল্পের শেষটা ছিল করুণ।

সমির মণ্ডল তার সংগ্রহে থাকা গোখরা সাপ নিয়ে রোববার (১ জুন) সকাল ১০টার দিকে বাড়ির বাইরে বের হচ্ছিলেন। আচমকাই সাপটি ছোবল দেয় তাকে। সাপের বিষে দ্রুত অসুস্থ হয়ে পড়েন সমির। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।
সমির উদ্দিন মণ্ডলের ভাতিজা মেহেদী হাসান বলেন, ছোটবেলা থেকে সমির চাচা সাপ ধরতেন, ঝাড়ফুঁক করতেন। সাপ ধরে সৈয়দপুরে বিক্রি করতেন। কেউ দেখতে চাইলে দেখাতেন। আজ সাপ নিয়ে তিনি বাইরে কাকে যেন দেখাতে যান। বস্তা থেকে বের করার সময় চাচাকে ছোবল দেয়। কাঁপতে কাঁপতে বাড়িতে এলে তারাগঞ্জ হাসপাতালে নিয়ে যাই তাকে। সেখানে থেকে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান চাচা ।

তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হামদুল্লাহ বলেন, সাপে কাটা এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছে। শুনেছি তিনি মারা গেছেন। প্রতিবেশী রেজাউল করিম বলেন, এক ব্যতিক্রমী প্রাণীপ্রেমিক ছিলেন সমির মণ্ডল। সাপ ছিল তার সন্তানতুল্য। কেউ কল্পনাও করতে পারেনি, নিজের প্রিয় সাপই একদিন উনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে ।

আসলে বিষধর সাপ যে কোনদিন মানুষের বন্ধু হতে পারেনা, সমির মন্ডলের ঘটনায় তা আরেকবার প্রমাণিত হলো।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...