Home জাতীয় অপরাধ রাইড শেয়ারের নারী যাত্রীকে ধর্ষণ : আদালতে বাইক চালকের স্বীকারোক্তি।
অপরাধআইন-বিচারজাতীয়

রাইড শেয়ারের নারী যাত্রীকে ধর্ষণ : আদালতে বাইক চালকের স্বীকারোক্তি।

Share
Share

নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে শাহ পরান নামে এক রাইড শেয়ারের মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ।

আসামি শাহ পরানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত ইসলামের আদালতে রোববার (১ জুন) হাজির করা হলে, তিনি ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেন।

এর আগে, পলাশ থানা পুলিশ শাহ পরানকে শনিবার (৩১ মে) মধ্যরাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোটরসাইকেল চালক শাহ পরান ঢাকার কেরানীগঞ্জ থানার তারানগর বটতলী (দক্ষিণ পাড়া) এলাকার আব্দুল আলীর ছেলে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আনোয়ার হোসেন জানান, ২৮ মে বিকেলে রাজধানীর শ্যামলীতে যেতে মিরপুর ১২ নম্বর থেকে ওই নারী রাইড শেয়ারের মোটরসাইকেলে উঠেন  । রাত সোয়া ৯টার দিকে ওই নারীকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পাশে নির্জন স্থানে নিয়ে যায় শাহ পরান।

পরে সেখানে ওই নারীকে ধর্ষণ করেন এ সময় নারীর সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়ার পাশাপাশি তাকে হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তার স্বজনদের কাছ থেকেও অর্থ আদায় করেন শাহ পরান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পলাশ থানা পুলিশ ভুক্তভোগী নারীকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় ওই নারী ২৯ মে বাদী হয়ে ধর্ষক ও প্রধান আসামি হিসেবে মো. শাহ পরানের নাম উল্লেখ করে এবং সহায়তাকারী হিসেবে অজ্ঞাত অপর দুই ব্যক্তির বিরুদ্ধে নরসিংদীর পলাশ থানায় মামলা করেন।

তিনি আরও জানান , আসামিদের গ্রেফতারে থানা পুলিশ ও ডিবিসহ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে । পরে শনিবার মধ্যরাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে ধর্ষক শাহ পরানকে গ্রেফতার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদের পর রোববার আদালতে পাঠানো হয় আসামি শাহ পরানকে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...