Home আন্তর্জাতিক কানাডার ৯৭টি স্থানে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে ২৬,০০ মানুষকে।
আন্তর্জাতিকদুর্ঘটনা

কানাডার ৯৭টি স্থানে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে ২৬,০০ মানুষকে।

Share
Share

ভয়াবহ দাবানলের কবলে পড়েছে কানাডা এই অবস্থায় পশ্চিম ও মধ্য কানাডার  ২৬ হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ম্যানিটোবা, সাসকাচোয়ান এবং আলবার্টার রাজ্যের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

কানাডিয়ান ইন্টার এজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার রোববার জানিয়েছে, এ পর্যন্ত কানাডাজুড়ে ১৮৭টি স্থানে দাবানলের আগুন জ্বলছে, যার মধ্যে ৯৭টিকে ‘নিয়ন্ত্রণের বাইরে’ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম জানিয়েছে, ম্যানিটোবাতেই ১৭ হাজারের বেশি, সাসকাচোয়ানে ৮ ও আলবার্টায় ১,৩০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী এমন ভয়াবহ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমধ্যাম এক্সে দেওয়া এক পোস্টে মার্ক কার্নি ফেডারেল ইনসিডেন্ট রেসপন্স গ্রুপকে তলব করেছেন।

দেশজুড়ে দাবানল তীব্রতর হচ্ছে। যার ফলে লোকদের অন্যত্র সরিয়ে নেওয়া এবং সামরিক সহায়তার প্রয়োজন হচ্ছে বলে তিনি জানিয়েছেন। কার্নি বলেন, ম্যানিটোবাতে বিমান স্থানান্তরে সহায়তা করার জন্য কানাডিয়ান সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেছেন, দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য রেড ক্রসকে দেওয়া অনুদানের পরিমাণ বাড়াবে ফেডারেল সরকার। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রদেশ এবং আদিবাসী নেতাদের সঙ্গে কাজ করা হচ্ছে।

এদিকে পরিস্থিতি বিবেচনায় ম্যানিটোবা জুড়ে অস্থায়ী কেন্দ্র খোলা হয়েছে। মার্কিন সীমান্ত থেকে মাত্র ১২ মাইল দূরে উইঙ্কলারেও একটি কেন্দ্র খোলা হয়েছে। প্রতিবেদন অনুসারে, আগুনের ধোঁয়া দক্ষিণে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশেও ছড়িয়ে পড়ছে, যার ফলে উচ্চ মধ্য-পশ্চিম এবং গ্রেট লেকে সতর্কতা জারি করা হয়েছে।

এমন পরিস্থিতিতে এক ঘোষণায় মার্কিন কৃষি বিভাগ জানিয়েছে, তারা আলবার্টায় সহায়তা করার জন্য একটি বিমান ট্যাঙ্কার এবং ১৫০ জন অগ্নিনির্বাপক কর্মী পাঠিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...