Home আঞ্চলিক নিখোঁজের ৩ ঘণ্টা পর বাড়ির পাশের গর্তে মিলল ২ ভাইয়ের লাশ। 
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নিখোঁজের ৩ ঘণ্টা পর বাড়ির পাশের গর্তে মিলল ২ ভাইয়ের লাশ। 

Share
Share

বাড়ির উঠানে খেলতে খেলতে রোববার সন্ধ্যা ৬ টার দিকে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সি মামাতো-ফুফাতো দুই ভাই মেহেদী ও উবায়েদ । অনেক খোঁজাখুঁজি করেও তাদের হদিস মিলছিল না। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে পাশের বাড়ির নির্মাণাধীন ভবনের বেজমেন্টের গর্তের পানিতে পাওয়া যায় তাদের লাশ।

রোববার কিশোরগঞ্জের শহরতলী মোল্লাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার সুখিয়া  ইউনিয়নের বেপারি বাড়ির মকবুল মিয়ার ছেলে মেহেদী হাসান (৫) তার মায়ের সঙ্গে কিশোরগঞ্জের মোল্লাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে।

রোববার বিকালে মামা মমিন মিয়ার ছেলে উবায়েদ উল্লাহর সঙ্গে বাড়ির উঠানে খেলাধুলায় মেতে ওঠে মেহেদী। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ তারা নিখোঁজ হয় । অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যাচ্ছিল না। পাশের বাড়ির নির্মাণাধীন ভবনের বেজমেন্টের  গর্তের পানিতে রাত সাড়ে ৯টার দিকে তাদের মরদেহ ভেসে ওঠে। দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন । ধারণা করা হচ্ছে- খেলার একপর্যায়ে ওই গর্তে পড়ে যায় তারা। এতে ডুবে মৃত্যু হয় তাদের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...