Home জাতীয় অপরাধ ৬ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য মমতাজ
অপরাধআইন-বিচারআওয়ামী লীগগানজাতীয়বিনোদন

৬ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য মমতাজ

Share
Share

মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর থানায় দায়েরকৃত পৃথক দুই মামলায় ছয় দিনের রিমান্ড শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে।

হরিরামপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রোববার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে হাজির করা হলে বিচারক আইভি আক্তার তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, সিংগাইর থানায় দায়েরকৃত হত্যা মামলায় ২২ মে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুন নূর মমতাজের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে হরিরামপুর থানার একটি নাশকতা মামলায় আরো দুদিনের রিমান্ড দেন সিনিয়র ম্যাজিস্ট্রেট আইভি আক্তার।

সিংগাইর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম উদ্দিন জানান, হত্যা মামলায় মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আমরা সেসব তথ্য যাচাই করে তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছি।

হরিরামপুর থানার ওসি মো. মমিন খান জানান, দুদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে মমতাজ বেগমের কাছ থেকে মামলার গুরুত্বপূর্ণ দিকসমূহ উঠে এসেছে। প্রাপ্ত তথ্য অনুসন্ধানে রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...