Home জাতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এল ইসলামী ছাত্রী সংস্থা
জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এল ইসলামী ছাত্রী সংস্থা

Share
Share


ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্রশিবিরের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার শাখা। নারী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে এবং সমাধানের দাবি জানিয়ে সংগঠনটির নেত্রীদের একটি প্রতিনিধিদল বুধবার উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলে বিষয়টি প্রথমবারের মতো প্রকাশ্যে আসে।
ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না ও সেক্রেটারি মোছা. আফসানা আক্তার এর নেতৃত্বে প্রতিনিধি দলটি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে দেখা করেন। সাক্ষাৎকালে তাঁরা হলে ছাত্রীদের নিরাপত্তা, ইসলামিক মূল্যবোধ বজায় রেখে পড়াশোনার পরিবেশ, হিজাববান্ধব নীতিমালা ও ধর্মীয় অনুশীলনের স্বাধীনতা সংক্রান্ত কয়েকটি দাবি উপস্থাপন করেন।
সভানেত্রী তামান্না উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক। আর সেক্রেটারি আফসানা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এতদিন আনুষ্ঠানিকভাবে ইসলামী ছাত্রী সংস্থার উপস্থিতি দৃশ্যমান না হলেও এবার সরাসরি প্রশাসনের সঙ্গে সংলাপে অংশ নেওয়ার মাধ্যমে তাদের সাংগঠনিক উপস্থিতি স্পষ্ট হলো। বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ইতিহাসে এই ঘটনাকে অনেকে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ছাত্ররাজনীতির অন্যান্য সংগঠন থেকে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...