Home জাতীয় অপরাধ মগবাজারের সেই ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪
অপরাধঅর্থনীতিআইন-বিচারজাতীয়

মগবাজারের সেই ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

Share
Share

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়, রাজধানীর মগবাজার এলাকায় দিন-দুপুরে প্রকাশ্যে অস্ত্র হাতে ছিনতাইয়ের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি তিন ছিনতাইকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে ।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ, ৯ হাজার ৬০০ টাকা, একটি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) এ তথ্য নিশ্চিত করেন, হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোহেল রানা (৩৬), মো. হৃদয় (২৭) ও মো. শামিম (২৪)যারা সরাসরি ছিনতাইয়ে অংশ নিয়েছিল। আর মকবুল ছিনতাইয়ের মালামাল ক্রেতা।

ডিবির এক কর্মকর্তা বলেন, সোহেলের বাসা কেরাণীগঞ্জে, আর বাকিদের বাসা মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায়। গ্রেপ্তার তিনজনই পেশাদার ছিনতাইকারী, তারা বিভিন্ন এলাকায় গিয়ে ছিনতাই করতো। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ঘটনার ১০ দিন পর জড়িত সবাইকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে বলে ডিবি জানিয়েছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...