Home আন্তর্জাতিক সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বাংলাদেশী যুবক।
আন্তর্জাতিকজাতীয়দুর্ঘটনা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বাংলাদেশী যুবক।

Share
Share

গাড়িতে পানি তুলতে গিয়ে সৌদি আরবে লরির চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) তাবুক শহরে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সাইফুল ইসলাম কাদিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাহেবেরহাট এলাকার জুনুদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত নুর হকের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে সাইফুল ছিলেন দ্বিতীয়।

জানা গেছে, দেড় বছর আগে সৌদি আরব পাড়ি জমান সাইফুল ইসলাম। এর আগে তিনি প্রায় ১৩ বছর মিশরে ছিলেন। বুধবার (২৮ মে) রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়িতে পানি তোলার সময় একটি লরি এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি ।

সাইফুল ইসলামের প্রতিবেশী মাইনুল ইসলাম রাকিব গণমাধ্যমকে বলেন, ১৩ বছর মিশরে থাকার পর স্ত্রী-সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সাইফুল ইসলাম আবারও বিদেশে পাড়ি জমান। তার বাবা ছিলেন পুলিশ সদস্য। সাইফুলের মৃত্যুর খবরে বাড়িতে সবাই স্তব্ধ হয়ে গেছে। সাইফুলের পরিবার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে।

বিষয়টি নিশ্চিত করে কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন বলেন, সাইফুলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেড় বছরের এক সন্তান রয়েছে তার। দীর্ঘদিন মিশরে থাকায় সে দেরিতে বিয়ে করেছে। তার স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যরা শোকে পাগলপ্রায়। পরিবার মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা চেয়েছে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...