Home জাতীয় চিরকুটে ‘ক্লান্ত আমি, একটু বিশ্রাম চাই’ লিখে আত্মহত্যা করেছে মেডিকেল ছাত্র
জাতীয়দুর্ঘটনা

চিরকুটে ‘ক্লান্ত আমি, একটু বিশ্রাম চাই’ লিখে আত্মহত্যা করেছে মেডিকেল ছাত্র

Share
Share

অতিরিক্ত পড়াশোনার চাপে চিরকুটে ‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি’ লিখে আত্মহত্যা করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ছাত্র সজীব বাড়ৈই । বৃহস্পতিবার রাতে শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে আত্মহত্যার চেষ্টা করলে সহপাঠিরা তাকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ মে) বিকেলে মৃত্যু হয় তার।

সজীব বাড়ৈই শেবাচিমের ৫০তম ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বর্তমানে সজিবের সহপাঠীরা এমবিবিএস পাস করে ইন্টার্নশিপ করলেও, সজীব তৃতীয় বর্ষেই আটকে ছিলেন।

আত্মহত্যার পূর্বে সজীব চিরকুটে লিখেছে, ‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না ‘

সজীবের রুমমেট সুমন হালদার বলেন, পড়াশোনার অতিরিক্ত চাপ সামলাতে না পেরে সজীব নিজেই শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেছে । অতিরিক্ত চাপ সামলাতে না পেরে প্রায় অসুস্থ হয়ে পড়তেন সজীব।

তিনি আরও বলেন , তৃতীয়বর্ষে মাইক্রোবায়োলজিতে আটকে ছিল সজীব । তার সঙ্গে শিক্ষার্থীরা সবাই ইন্টার্নশিপ করছে। ক্লাস, এক্সামে খুবই ভয় পেত সে।  যার কারণে গত বৃহস্পতিবার রাতে ক্লোনাজিপাম ও ফ্লুক্সেটিন গুড়া করে শিরা দিয়ে পুশ করে আত্মহত্যার চেষ্টা করে। সহপাঠীরা টের পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...