Home জাতীয় অপরাধ শুকনো মরিচের ভেতর ইয়াবা, আটক হয়েছে এক রোহিঙ্গা
অপরাধজাতীয়

শুকনো মরিচের ভেতর ইয়াবা, আটক হয়েছে এক রোহিঙ্গা

Share
Share

শুকনো মরিচের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা ভরে পাচারকালে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) রাজধানীর যাত্রাবাড়ী থেকে এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে । তার নাম আকবর।

শনিবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা শুকনো মরিচের মধ্যে ৩৮টির ভেতরে ইয়াবা পাওয়া গেছে।

ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মোহাম্মদ খোরশিদ আলম সময়ের আলোর বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

খোরশিদ আলম বলেন, একটি যাত্রীবাহী বাস থেকে গোপন সংবাদের ভিত্তিতে আকবর নামে ওই রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা শুকনো মরিচের প্যাকেট দেখে আমাদের সন্দেহ হয়। প্রাথমিকভাবে আমরা ৩৮টি শুকনো মরিচের ভেতর ইয়াবা পেয়েছি। অন্য মরিচগুলোও আমরা চেক করে দেখছি।

তিনি আরও বলেন, কক্সবাজারের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ‘আকবর’। এর আগেও মরিচের ভেতর ইয়াবা নিয়ে এসে ঢাকায় সরবারহ করেছে বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেনি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...