Home NCP শেখ হাসিনার আমলের সব নির্বাচন বাতিল করতে হবে: নাহিদ ইসলাম।
NCPআওয়ামী লীগজাতীয়রাজনীতি

শেখ হাসিনার আমলের সব নির্বাচন বাতিল করতে হবে: নাহিদ ইসলাম।

Share
Share

শেখ হাসিনার আমলের সব নির্বাচন বাতিল করতে হবে বলে, ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম । তিনি বলেন, সেই সময়ের বিরোধী দলগুলোও এসব নির্বাচন প্রত্যাখ্যান করেছিল। এখন এগুলো আদালতে নিয়ে বিশৃঙ্খলার কোনও মানে হয় না।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে শনিবার (২৪ মে) সাংবাদিকদের এ কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচন আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি। শেখ হাসিনা ফ্যাসিবাদী ব্যবস্থায় নির্বাচন করেছিলো। ডামি প্রার্থী ছিল। তখনকার বিরোধীদলগুলোও নির্বাচনের বিরোধিতা করেছে। সেই নির্বাচনগুলোকে আদালতে নিয়ে গিয়ে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমরা বলেছি পূর্বের নির্বাচন যেন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হয়।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা বলেছি—রাজনৈতিক দল হিসেবে ইলেকশন কমিশনের ওপর আস্থা রাখতে পারছি না। ইলেকশন কমিশন পুনর্গঠন করে যেন স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন করা হয়। সবশেষ আমরা বলেছি, জুলাই হত্যার বিচার এবং সংস্কার প্রক্রিয়া চলমান থাকার কথা। গণপরিষদ এবং আইনসভা নির্বাচনের দাবি জানিয়েছি।

জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসবে এ রকম আমাদের আশ্বস্ত করা হয়েছে. বলে তিনি তথ্য জানান।
এই সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে, এনসিপির প্রতিনিধি দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাও উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...