Home জাতীয় সাংবাদিক না আসায় স্থগিত হলো ফারুকীর সংবাদ সম্মেলন
জাতীয়

সাংবাদিক না আসায় স্থগিত হলো ফারুকীর সংবাদ সম্মেলন

Share
Share


সাংবাদিক উপস্থিতির ঘাটতির কারণে স্থগিত করা হয়েছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর নির্ধারিত সংবাদ সম্মেলন। শনিবার (২৪ মে) দুপুর ২টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে ‘বাংলা একাডেমি সংস্কার’ বিষয়ক এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মাত্র ৫ জন সাংবাদিক উপস্থিত হন, যার ফলে অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়নি।
সাংবাদিকদের আরও উপস্থিতির আশায় আয়োজকরা প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেন। দুপুর ৩টা নাগাদ বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম উপস্থিত সাংবাদিকদের জানান, সংবাদ সম্মেলন শুরু হবে অল্প সময়ের মধ্যেই। কিন্তু পরে নতুন করে কেউ না আসায়, দুপুর ৩টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন স্থগিত করার ঘোষণা দেন তিনি। এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মো. খালিদ হোসেনসহ একাডেমির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, একই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল বৃহস্পতিবার (২২ মে) দুপুর ২টায়। তবে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে তা স্থগিত করে পুনরায় শনিবার নতুন সময় নির্ধারণ করা হয়। কিন্তু দ্বিতীয়বারেও উপস্থিতি নিশ্চিত করতে না পারায় অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়নি।
ঘটনাস্থলে থাকা দৈনিক সমকালের প্রতিবেদক দ্রোহী তারা বাংলা ট্রিবিউনকে বলেন, “সংবাদ সম্মেলনের বিষয়ে আমাকে মন্ত্রণালয় থেকে জানানো হয়নি। অন্য একটি সূত্র থেকে শুনে এখানে এসেছি। এসে দেখি, সংস্কৃতি বিটের বেশিরভাগ সাংবাদিকই সংবাদ সম্মেলনের ব্যাপারে অবগত ছিলেন না।”
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আজম বলেন, “দ্বিতীয়বারের মতো আমাদের সংবাদ সম্মেলন স্থগিত করতে হচ্ছে সাংবাদিক উপস্থিতি কম থাকার কারণে। আমরা নতুন তারিখ নির্ধারণ করে যথাযথভাবে সাংবাদিকদের জানাবো।”
ঘটনাটি সাংবাদিক-মন্ত্রণালয় সংযোগের দুর্বলতা ও জনসংযোগ ব্যবস্থার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছে। সংস্কৃতি অঙ্গনের গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে এমন অনাগ্রহ ও সমন্বয়হীনতা সংশ্লিষ্টদের মধ্যে হতাশাও সৃষ্টি করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...