Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ চলমান, নিহত হয়েছে আরও ৩৮ ফিলিস্তিনি
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ চলমান, নিহত হয়েছে আরও ৩৮ ফিলিস্তিনি

Share
Share

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছেই। সবশেষ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩৮ ফিলিস্তিনি। এর ফলে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫৩ হাজার ৫০০ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (২০ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তাসংস্থা আনাদোলু পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ফিলিস্তিনিদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর ইসরায়েলি বাহিনী মধ্যরাত থেকে গাজায় ব্যাপক বোমাবর্ষণ করেছে এবং আরও ৩৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

এদিকে কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্যের নেতারা গাজায় নতুন করে আক্রমণ বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে ‘জোরালো পদক্ষেপ’ নেওয়ার হুমকি দিয়েছেন। অন্যদিকে অবরুদ্ধ এই ভূখণ্ডে সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ২২টি দেশ।

প্রসঙ্গত, বার্তাসংস্থা আনাদোলু পৃথক প্রতিবেদনে বলছে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫৩ হাজার ৪৮৬ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ৩৬৪ জন। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ২১ হাজার ৩৯৮ জনে পৌঁছেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দক্ষিণ সুদানে স্বর্ণখনি ধসে নিহত ১৩

দক্ষিণ সুদানের দক্ষিণ কর্দোফান রাজ্যে একটি স্বর্ণখনি ধসে অন্তত ১৩ জন খনি শ্রমিক নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন সুদানের মিনারেল...

কলম্বিয়ার পাহাড়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: ১৫ জন নিহত

কলম্বিয়ার উত্তরাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা (SATENA) পরিচালিত একটি যাত্রীবাহী...

Related Articles

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে...

‘ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায়’ 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধের ভয় নেই, উদ্বেগ যুক্তরাষ্ট্রের ভুল...

ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই এরফান সোলতানি জামিনে মুক্ত

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণ এরফান সোলতানিকে জামিনে...

বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতের বিপক্ষে খেলবে না—পাকিস্তানের এই সিদ্ধান্তের যৌক্তিকতা...