Home আন্তর্জাতিক ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স।
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স।

Share
Share

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে  জানিয়েছে , ইসরাইল যদি গাজায় নতুন করে সামরিক অভিযান বন্ধ ও ত্রাণ প্রবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে। তবে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স, ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে ।

এর আগে শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী গাজায় নতুন করে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে।  সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরাইল।  এছাড়া আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইতোমধ্যেই উপত্যকাটিতে দুর্ভিক্ষের আশঙ্কা করছেন।

ব্রিটিশ সরকারের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল সরকারের বেসামরিক জনগোষ্ঠীকে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের অস্বীকৃতি. গ্রহণযোগ্য নয়। যা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ আমরা ,পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করি… আমরা লক্ষ্যবস্তু নিষেধাজ্ঞাসহ আরও পদক্ষেপ নিতেও দ্বিধা করব না। ‘

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সমালোচনার জবাবে বলেন, পশ্চিমের নেতারা ইসরাইলকে রক্ষা না করে বরং হামাসকে পুরস্কৃত করছেন। তিনি বলেন, ইসরাইলের আত্মরক্ষামূলক যুদ্ধ থামানোর জন্য চাপ সৃষ্টি করা আসলে ৭ অক্টোবরের হামলার মতো ঘটনাকে উসকে দেওয়া।

নেতানিয়াহু বলেন, পূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত ইসরাইল ন্যায়সঙ্গত উপায়ে আত্মরক্ষা করবে। যুদ্ধ শেষ করার জন্য ইসরাইল শর্ত দিয়েছে, যার মধ্যে অবশিষ্ট জিম্মিদের মুক্তি এবং গাজা উপত্যকাকে সামরিকীকরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

তিন পশ্চিমা নেতা যৌথ বিবৃতিতে বলেছেন, ‘ আমরা সর্বদা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরাইলিদের রক্ষা করার অধিকারকে সমর্থন করেছি। কিন্তু এই উত্তেজনা সম্পূর্ণরূপে অসামঞ্জস্যপূর্ণ। নেতানিয়াহুর সরকার ‘এই জঘন্য পদক্ষেপ’ অনুসরণ করলে তারা চুপ করে থাকবেন না বলেও জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...