Home জাতীয় অপরাধ রাজশাহীর রকি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার।
অপরাধআইন-বিচারজাতীয়

রাজশাহীর রকি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার।

Share
Share

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১ এপ্রিল এলাকার মধ্যে পূর্ব শত্রুতার জেরে কাউসার আহমেদ রকিকে (২৫) ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। গত ১৭ মে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‌্যাব অভিযানে হত্যা মামলার প্রধান ও একমাত্র আসামি মোঃ রবিউল ইসলাম ওরফে রুবেলকে (৩৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড এবং নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ গোয়েন্দা শাখার দীর্ঘ দিনের নজরদারির পর ঢাকার বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে শনিবার বিকালে তাকে আটক করা হয় । বর্তমানে আসামিকে আইনানুগ ব্যবস্থার জন্য গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে এবং কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গত ১ এপ্রিল ২০২৫ , গোদাগাড়ীর আচুয়াভাটা গ্রামে কাউসার আহমেদ রকি (২৫), পেশায় অটোচালক, তার অসুস্থ দাদিকে দেখতে যান। সেখানে পূর্ব শত্রুতার জের ধরে তার চাচা রবিউলের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রবিউল বাড়ি থেকে ধারালো হাসুয়া এনে রকির ডান পায়ের উরুতে কোপ দিয়ে তাকে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে রকির মৃত্যু হয়।

এই ঘটনার পর রকির মা বাদী হয়ে গোদাগাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। গোদাগাড়ীতে এ খুনের ঘটনা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচিত হয়েছে ।

হত্যাকাণ্ডের পর থেকে রবিউল ইসলাম আত্মগোপনে চলে যায় । র‌্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় তার গতিবিধি পর্যবেক্ষণ করতে শুরু করে ।
ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সে আত্মগোপন করলেও অবশেষে তাদের অনুসন্ধানে তথ্য মিলতে থাকে।

গ্রেফতার শেষে রবিউলকে প্রথমে র‌্যাব-৫ এর সদর দপ্তরে নেয়া হয়, এরপর গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, মামলার তদন্ত শেষে রবিউলকে আদালতে সোপর্দ করা হবে; আদালতে অভিযোগ গৃহীত হলে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে রবিউলকে কারাগারে পাঠানো হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...