Home জাতীয় আসছে বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হবে।
জাতীয়শিক্ষা

আসছে বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হবে।

Share
Share

অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন ,সামনের বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি শিক্ষকদের দেনা-পাওনা ও পরিশোধ করা হবে

রাজধানীর শেরেবাংলানগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে  রোববার (১৮ মে) সাংবাদিকদের এসব কথা বলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।

উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রিপরিষদসচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা- এসময় উপস্থিত ছিলেন।

বাজেটে শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে জানিয়ে ড. ওয়াহিদউদ্দিন বলেন, আমি যত দিন শিক্ষা উপদেষ্টা ছিলাম, প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি। কিছু দাবিদাওয়ার কথা শুনেছি। বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছেন সবাই। চেষ্টা করব, দ্রুত সব কিছু বাস্তবায়ন করার।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন বলেন, শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো হবে। পাশাপাশি ৫ থেকে ৬ বছরের অবসর-কল্যাণ ভাতা বকেয়া আছে, সেগুলোও মেটানো হবে। সে জন্য ‘আসছে বাজেটে’ পরিচালন ব্যয় বৃদ্ধি পাবে। সরকারের

মূল লক্ষ্য হলো বাজেট ব্যবস্থাপনা টেকসই করা। এই বাজেটে রাজস্ব বৃদ্ধি করার চেষ্টা থাকবে বলেও জানিয়েছেন তিনি।

২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার ব্যয়সংবলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) এ সভায় ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...