Home জাতীয় অপরাধ বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত।
অপরাধআন্তর্জাতিকজাতীয়

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত।

Share
Share

সোমবার (১৯ মে) ভোরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সীমান্ত এলাকায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। জেলার রাজাপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো. শামসুল হক (২৫) বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

গুলিবিদ্ধ সামছু চোরাকারবারি বলে বিজিবি দাবি করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার ভোরে সামছুসহ আরও চার বাংলাদেশি চোরাকারবারি মালামাল আনার উদ্দেশ্যে ভারতে অবৈধভাবে প্রবেশ করে। বর্তমানে ওই সীমান্ত এলাকার ভারতীয় অংশে কারফিউ জারি থাকায় বিএসএফ সদস্যরা তাদের বাধা দেন। এ সময় বিএসএফের সঙ্গে তাদের দ্বন্দ্ব হয়।

রাজাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা একপর্যায়ে বাংলাদেশিদের ছত্রভঙ্গ করতে গুলি ছোঁড়ে। এতে সামছুর বাম কাঁধে গুলি লাগে। পরে গুলিবিদ্ধ সামছুকে আহত অবস্থায় উদ্ধার করে দেশে আনেন তার সঙ্গীরা ।

এরপর সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসা শেষে আত্মগোপনে চলে যায় সামছু।

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে সামছুসহ ওই চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওই সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরধারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...