Home জাতীয় দুর্গাপুরে ‘বিষপানে’ মৃত্যু  হয়েছে মুক্তিযোদ্ধার।
জাতীয়দুর্ঘটনা

দুর্গাপুরে ‘বিষপানে’ মৃত্যু  হয়েছে মুক্তিযোদ্ধার।

Share
Share

নেত্রকোনার দুর্গাপুরে সন্তোষ দেবনাথ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভোগা সন্তোষ বিষপানে আত্মহত্যা করেছেন বলে সংশ্লিষ্টদের দাবি।

রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ মুক্তিযোদ্ধা।

মৃত সন্তোষ উপজেলার তেলুঞ্জিয়া গ্রামের মৃত হৃদয় দেবনাথের ছেলে। এ মুক্তিযোদ্ধার দুই ছেলেই সরকারি চাকরিজীবি। দীর্ঘদিন ধরে শারিরীকভাবে অসুস্থ ছিলেন তিনি। থানার ওসি মো. মাহমুদুল হাসান সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় সন্তোষ নিজ বসত ঘরে সকলের অগোচরে বিষপান করেন। কিছু সময় বাদেই ছটপট করতে থাকেন তিনি। তার স্ত্রী পুস্প দেবনাথ (৫৫) বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন।  পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সন্তোষ ।

দুর্গাপুর থানার ওসি বলেন, ‘খবর পেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়। সেখানে মৃতের ‘সুরতহাল প্রতিবেদন’ তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’
তথ্যসূত্র: যুগান্তর

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...