Home জাতীয় অপরাধ আদালতে হাজির চিত্রনায়িকা নুসরাত ফারিয়া,  কারাগারে আটক রাখার আবেদন।
অপরাধআইন-বিচারগানচলচ্চিত্রজাতীয়বিনোদন

আদালতে হাজির চিত্রনায়িকা নুসরাত ফারিয়া,  কারাগারে আটক রাখার আবেদন।

Share
Share

ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে  ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) সকাল ৯টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আদালতে হাজির করে । বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। সকালে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে তিনি জানান ।

প্রসঙ্গত, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন চেকপোস্টে গেলে তাকে আটক করা হয়।

ভাটারা থানার এক সূত্র জানায়, গণ-অভ্যুত্থানের সময় দায়ের করা মামলায় নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় আনা হলেও পরে সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি মডেল ও উপস্থাপক হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...