Home আন্তর্জাতিক হায়দ্রাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড, নারী-শিশুসহ নিহত হয়েছে ১৭ জন।
আন্তর্জাতিকবিএনপি

হায়দ্রাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড, নারী-শিশুসহ নিহত হয়েছে ১৭ জন।

Share
Share

ভারতের হায়দ্রাবাদে আইকনিক চারমিনার সংলগ্ন একটি তিন-তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায়  নারী-শিশুসহ নিহত হয়েছে অন্তত ১৭ জন । তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি।  এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দমকল বাহিনীর এক কর্মকর্তা বলেন, রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগে। দমকল বাহিনীর সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। আগুন নেভাতে ১১টি ফায়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বলে তিনি জানান । আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, যে ভবনে আগুন লেগেছে সেটির নাম ‘গুলজার হাউজ’। সোনার অলঙ্কারের বেশ কয়েকটি দোকান ছিল বাড়িটির নিচে। উপরতলায় দোকানদারদের পরিবারের সদস্যরা থাকতেন।

এনডিটিভি লিখেছে, যে এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে সারি সারি জুয়েলারি দোকান আছে, এসব দোকানের অনেকগুলো শতাব্দীপুরনো এবং একে অপরের গা ঘেঁষে অবস্থিত।

পুনম প্রভাকর(তেলেঙ্গানার মন্ত্রী) জানিয়েছেন, সব মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শিগগিরই অগ্নিকাণ্ড নিয়ে রাজ্য সরকার সব তথ্য জানাবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক জানিয়ে, নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ।

ভবনটিতে এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন কংগ্রেসের রাজ্যসভা সদস্য এম অনিল কুমার যাদব । তিনি বলেন, ‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এটি একটি বাজার এলাকা। আমি দমকল ও অন্যান্য বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি, তারা সর্বোচ্চ যতটুকু করা যায়, ততটুকু করেছে। আগুন নেভানো হয়েছে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...