Home জাতীয় করিডরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার – তারেক রহমান
জাতীয়বিএনপিরাজনীতি

করিডরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার – তারেক রহমান

Share
Share

করিডর বা বন্দরের বিষয়ে বর্তমান সরকার নয়, জনগণের নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকা চূড়ান্তের চাইতে, করিডর ইস্যুতে বা বন্দর বিদেশিদের কাছে দেওয়ার বিষয় বেশি প্রাধান্য দিচ্ছেন ।

শনিবার (১৭ মে) রাতে এনডিএমের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি ।

তারেক রহমান বলেন, ‘মনে হচ্ছে, বর্তমান সরকার শহীদদের তালিকা চূড়ান্তের চাইতে করিডর ইস্যুতে বা বন্দর বিদেশিদের কাছে দেওয়ার বিষয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে। কিন্তু বর্তমান সরকার নয়, করিডর বা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত নেবে জনগণের নির্বাচিত সংসদ ও সরকার’।

সংশয় প্রকাশ করে তিনি বলেন,  অন্তর্বর্তী সরকার ১০ মাসেও জুলাই বিপ্লবে শহীদ ও হতাহতদের চূড়ান্ত তালিকা দিতে পারেনি। তাই সাধারণ মানুষের মধ্যে এই সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সরকার উদাসীন নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শুরু থেকেই বিএনপি সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ দেওয়ার কথা বললেও সরকার তাতে সাড়া না দিয়ে সুকৌশলে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন, তারিখের ঘোষণার দাবিকে সংস্কারের অভিনব বেড়াজালে আটকে দিয়েছে।

তারেক রহমান এ অবস্থায় পরিস্থিতি অযথা ঘোলাটে না করে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে ড. ইউনূসের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সেইসঙ্গে সরকার লোভ-লাভ, প্রলোভনের বাইরে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেছেন ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...