Home আন্তর্জাতিক পাকিস্তানের সঙ্গে স্থগিতই থাকছে সিন্ধু পানি চুক্তি- ভারত পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক

পাকিস্তানের সঙ্গে স্থগিতই থাকছে সিন্ধু পানি চুক্তি- ভারত পররাষ্ট্রমন্ত্রী

Share
Share

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে স্থগিত করা সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকছে । পাকিস্তান যতদিন  ‘সীমান্ত সন্ত্রাসবাদে’ মদদ দেওয়া বন্ধ না করবে ততদিন এ অবস্থার পরিবর্তন হবে না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ মে) একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভারত-পাকিস্তানের বিষয়টি উঠে আসলে তিনি এমন মন্তব্য করেন। স্থানীয় টেলিভিশন চ্যানেল ওড়িশা টিভির বরাতে এ খবর জানা গেছে।

জয়শঙ্কর বলেন, পাকিস্তানের সঙ্গে যে কোনো বিষয় ‘কঠোরভাবে দ্বিপক্ষীয় ভিত্তিতে’ সমাধান করতে হবে, তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলেছিল, জম্মু-কাশ্মীরের পেহেলগামের হামলার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। ৭ মে অপারেশন সিঁদুরের মাধ্যমে আমরা ওই হামলাকারীদের শাস্তি দিয়েছি।

জয়শঙ্কর জানান, পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ব্যতিত অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না । তিনি বলেন,পাকিস্তানের কাছে সন্ত্রাসীদের তালিকা আছে। তা আমাদের কাছে তুলে দিতে হবে। পাকিস্তান জানে তাদের কী করতে হবে।

অপরদিকে কাশ্মীর ইস্যু নিয়ে জয়শঙ্কর দাবি করেছেন, পুরো কাশ্মীরই ভারতের ভূখণ্ড। পাকিস্তান যার কিছু অংশ দখল করে রেখেছে। পাকিস্তান যদি কাশ্মীরকে ভারতের কাছে হস্তান্তরে আগ্রহী থাকে; শুধু তখনই এ নিয়ে আলোচনা হতে পারে।

সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, যতদিন পাকিস্তান সীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেবে। এ চুক্তি স্থগিত আছে। এটি থাকবে

অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হুমকি দিয়ে বলেছেন, ভারত যদি সিন্ধুর পানির প্রবাহ আটকানোর চেষ্টা করে তাহলে তাদের অকল্পনীয় পরিণতি ভোগ করতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...