Home জাতীয় অপরাধ সাম্য হত্যায় গ্রেফতার আসামির বাড়িতে অগ্নিকাণ্ড
অপরাধআইন-বিচারজাতীয়দুর্ঘটনারাজনীতি

সাম্য হত্যায় গ্রেফতার আসামির বাড়িতে অগ্নিকাণ্ড

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায়, গ্রেফতার তামিমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ মে) রাতে এ ঘটনা ঘটে। তবে কিভাবে বা কারা এই আগুন দিয়েছে তা জানা যায়নি।

মো. শেখ আহাদুজ্জামান ( মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক) বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান। তবে এর আগেই আগুনে বসতঘর পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে তিনজনকে সাম্য হত্যার ঘটনায় গ্রেফতার করা হয়। তারা হলেন- তামিম হাওলাদার (৩০) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকার এরশাদ হাওলাদারের ছেলে। পলাশ সরদার (৩০) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকার বাসিন্দা অন্যজন সম্রাট মল্লিক (২৮) মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর এলাকার বাসিন্দা।

জানা যায়, এই তিনজন এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর তারা ঢাকায় চলে আসে। পরে আর বাড়ি ফেরেনি তারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...