Home আন্তর্জাতিক মেক্সিকোয় মর্মান্তিক দুর্ঘটনা, নিহত হয়েছে অন্তত ২১ জন
আন্তর্জাতিকদুর্ঘটনা

মেক্সিকোয় মর্মান্তিক দুর্ঘটনা, নিহত হয়েছে অন্তত ২১ জন

Share
Share

মেক্সিকোর ওসাকা এবং পিউবলা রাজ্যে একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ২১ জন। এতে কতজন আহত হয়েছেন তা এখনও জানা যায়নি।

রয়টার্সের তথ্য মতে, বুধবার (১৪ মে) এক হাইওয়েতে এ ঘটনা ঘটেছে।

পিউবলার স্বরাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল আগুইলার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বলেন, তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

মেক্সিকান সংবাদমাদ্যম লা জর্নাদার প্রতিবেদনে বলা হয়েছে, সিমেন্ট বোঝাই একটি ট্রাক অন্য যানবাহন ক্রসিং করার সময় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, এরপর আরও একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়, সংঘর্ষের পরই ট্রাকটি বিস্ফোরিত হয়ে ধোয়া উড়তে দেখা গেছে।

উল্লেখ্য, মেক্সিকোর প্রত্যন্ত অঞ্চলে আরও কিছু দুর্ঘটনা ঘটেছে। এদিকে গত মার্চে ওসাকাতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়লে ১১ জন নিহত হয়।

এছাড়া ২০২৩ সালে একটি যাত্রীবাহী বাস দক্ষিণাঞ্চলীয় রাজ্যে সংঘর্ষের মুখে পড়লে, এতে ২৯ জন নিহত হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...