Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র থেকে ১৬০টি বিমান কিনবে কাতার।
আন্তর্জাতিকজাতীয়মধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র থেকে ১৬০টি বিমান কিনবে কাতার।

Share
Share

কাতার এয়ারওয়েজ  ১৬০টি বিমান কিনবে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে  । বুধবার কাতারের রাজধানী দোহায় এমন একটি চুক্তি সই হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মধ্যে এ চুক্তি সই হয়। খবর এএফপির।

বিমানগুলোর মোট মূল্য ২০০ বিলিয়ন ডলারেরও বেশি। একে বোয়িং-এর ইতিহাসে ‘সবচেয়ে বড় অর্ডার’ হিসেবে আখ্যা দিয়ে  ডোনাল্ড ট্রাম্প  বলেন, ‘এটা অসাধারণ। এটাই রেকর্ড।’

চুক্তি স্বাক্ষরের সময় কাতারের আমিরের সঙ্গে দুই ঘণ্টার বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়। কাতার যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত প্রযুক্তির MQ-9B ড্রোনও কিনবে বলে জানায়।

প্রসঙ্গত, কাতার সফর ছিল ট্রাম্পের উপসাগরীয় অঞ্চলে সফরের দ্বিতীয় ধাপ। এর আগে তিনি সৌদি আরবে সফর করেছেন। ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে দেশটিকে আহ্বান জানিয়ে, আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার কথা বলেছেন ট্রাম্প। তিনি একে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি ‘ঐতিহাসিক পদক্ষেপ’ এবং তার জন্য ‘ব্যক্তিগত সম্মানের বিষয়’ হবে বলেও উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩০০ বিলিয়ন ডলারের চুক্তি সই করেছে সৌদি আরব। মঙ্গলবার রিয়াদে ‘সৌদি-যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরাম’-এ এই ঘোষণা দেন তিনি। বক্তব্যে সৌদি যুবরাজ বলেন, আমরা বর্তমানে ৬০০ বিলিয়ন

ডলারের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে কাজ করছি এবং শিগগিরই এটি ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করি।

সৌদি যুবরাজ আরও জানান, সৌদি ভিশন ২০৩০-এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্র এবং দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে যৌথ বিনিয়োগ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...