Home জাতীয় টাঙ্গাইলে ওয়ার্কশপে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি।
জাতীয়দুর্ঘটনা

টাঙ্গাইলে ওয়ার্কশপে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি।

Share
Share

গতকাল বুধবার টাঙ্গাইলের ঘাটাইলে একটি ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১০টায় উপজেলা সদরের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষে উপজেলা পরিষদের সামনে কলেজমোড় এলাকায় গতকাল বুধবার রাত আনুমানিক ১০টায় যুথি বিথী ট্রেনিং সেন্টার অ্যান্ড ওয়ার্কশপে হঠাৎ করেই আগুন লাগে।

গাড়ির ও মোটরসাইকেলের টায়ার ও পার্টসসহ ওয়ার্কশপে বিভিন্ন ধরনের মালামাল ছিল।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ, পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা এক ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দোকানটিতে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না।

দোকানে প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন ধরনের মালামাল ছিল। সব আগুনে পুড়ে গেছে বলে ওয়ার্কশপের মালিক জিল্লুর রহমান জানান।

ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...