Home আন্তর্জাতিক যুদ্ধ নাকি শান্তি চাও , ভারতকে শেহবাজ শরিফের হুঁশিয়ারি। 
আন্তর্জাতিক

যুদ্ধ নাকি শান্তি চাও , ভারতকে শেহবাজ শরিফের হুঁশিয়ারি। 

Share
Share

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তোমরা যুদ্ধ চাও নাকি শান্তি — সেই সিদ্ধান্ত তোমাদের।

পাকিস্তানের সৈনিকদের উদ্দেশে দেওয়া ভাষণে বুধবার (১৪ মে) এই হুঁশিয়ারি দেন তিনি। রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এই তথ্য জানিয়েছে।

এ সময় শেহবাজ শরিফ দাবি করে বলেন, পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে।

একই সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনী ভারতকে চরম মানসিক ধাক্কা দিয়েছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন।

ভাষণে শেহবাজ শরিফ আরও বলেন, ভারতের অনেক বিলিয়ন ডলারের যুদ্ধসরঞ্জাম আছে বলে তারা গর্ব করত। কিন্তু আপনারা (সৈনিকরা) তাদের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছেন, তাদের বড়সড় ধাক্কা দিয়েছেন।

তিনি বলেন, ভারত মনে করত পাকিস্তান প্রচলিত যুদ্ধ কৌশলে অনেক পিছিয়ে, কিন্তু পাকিস্তান প্রমাণ করে দিয়েছে যে আমরা শুধু প্রচলিত যুদ্ধেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও সমানভাবে প্রস্তুত।

ভারতকে উদ্দেশ করে শেহবাজ বলেন, আমরা যুদ্ধের জন্যও প্রস্তুত, আবার শান্তির জন্যও। তোমরা কোনটি চাও, সেই সিদ্ধান্ত তোমাদের।

শেহবাজ শরিফ হুঁশিয়ারি দিয়ে বলেন,  তারা যদি আমাদের পানির প্রবাহ বন্ধ করে দেয়, সেটা হবে আমাদের জন্য রেড লাইন। পানি আমাদের অধিকার। সেই অধিকার রক্ষায় আমাদের সাহসী সেনাবাহিনী লড়াই করবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...