Home আন্তর্জাতিক ইসরাইলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে আহ্বান জানিয়েছে ট্রাম্প
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইসরাইলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে আহ্বান জানিয়েছে ট্রাম্প

Share
Share

ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি একে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি ‘ঐতিহাসিক পদক্ষেপ’ এবং তার জন্য ‘ব্যক্তিগত সম্মানের বিষয়’ বলে উল্লেখ করেন।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত সৌদি–মার্কিন বিনিয়োগ ফোরামে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প সরাসরি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি আহ্বান এ জানান।

ট্রাম্প বলেন, আমার দৃঢ় প্রত্যাশা, আকাঙ্ক্ষা এবং এমনকি স্বপ্ন—সৌদি আরব শিগগিরই ‘আব্রাহাম অ্যাকর্ডসে’ যোগ দেবে। এটি আপনার দেশের জন্য এক বিশাল মর্যাদার বিষয় হবে এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের মধ্যস্থতায় প্রথম মেয়াদে স্বাক্ষরিত ‘আব্রাহাম অ্যাকর্ডসের’ মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। যদিও সৌদি আরব এখনো ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি, তবে বিগত কয়েক বছরে এ বিষয়ে গোপন আলোচনার খবর প্রকাশ পেয়েছে।

আব্রাহাম অ্যাকর্ডসকে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য একটি দারুণ সাফল্য আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, এই উদ্যোগ ছিল শান্তির জন্য, এবং তা সফলভাবে অগ্রসরও হচ্ছিল। এ সময় তিনি বাইডেন প্রশাসনকে অভিযুক্ত করে বলেন যে, তারা এই উদ্যোগ এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে।

যদিও ট্রাম্পের চলমান মধ্যপ্রাচ্য সফরে ইসরাইল সফরের কোনো কর্মসূচি নেই, তবে তার বক্তব্যে স্পষ্ট—এই অঞ্চলের কূটনীতিতে তিনি দ্বিতীয় মেয়াদে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...