Home জাতীয় অপরাধ শরীর ঝলসে শিশু রোজার লাশ বস্তায় ভরে ফেলা হয় ময়লার স্তূপে
অপরাধআইন-বিচারজাতীয়

শরীর ঝলসে শিশু রোজার লাশ বস্তায় ভরে ফেলা হয় ময়লার স্তূপে

Share
Share

রাজধানীর তেজকুনি পাড়া থেকে সোমবার খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু রোজা মনি (৫)। পরিবারের সদস্যরা পুরো এলাকা তন্নতন্ন করে খুঁজেও তার দেখা পায়নি। পরে বাধ্য হয়ে এলাকায় মাইকিং করা হয়। খোঁজাখুঁজির প্রায় ২০ ঘণ্টা পর মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

সেটি খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে রোজার মরদেহ। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

নিহত রোজা মনি প্রবাসী নূরে আলমের মেয়ে। গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মনিরামপুরে। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে ষষ্ঠ। পরিবারসহ রাজধানীর তেজকুনি পাড়ায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, শিশু রোজার সারা শরীর ছিল ঝলসানো, গলায় ছিল রশি পেঁচানোর দাগ। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে বস্তাবন্দি অবস্থায় ময়লার স্তূপ থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার দুপুর থেকেই রোজা নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় রাতভর আলোচনা চলছিল। সকালে ময়লার স্তূপে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে সবাই চমকে ওঠে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

তেজগাঁও থানা উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির পুরো শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর ফেলে রাখা হয়। তবে ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশের পাশাপাশি আসামিদের ধরতে কাজ করছে ডিবি ও র‌্যাব।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...