Home আন্তর্জাতিক গাজায় যুদ্ধ বন্ধ করব না : নেতানিয়াহু
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধ বন্ধ করব না : নেতানিয়াহু

Share
Share

টাইমস অব ইসরায়েলের তথ্য মতে, হামাস সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় চলমান যুদ্ধ থামবে না বলে ঘোষনা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । তবে জিম্মি মুক্তির শর্তে সংক্ষিপ্ত সময়ের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে ইসরায়েল।

আহত আইডিএফ রিজার্ভ সেনাদের সঙ্গে এক বৈঠকে সোমবার (১২ মে) রাতে এসব কথা বলেন নেতানিয়াহু। বৈঠকের একটি ভিডিও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশ করা হয়।

তিনি বলেন, ‘পরিস্থিতি এখন পরিবর্তন হয়েছে। আমরা খুব শিগগিরই পূর্ণ শক্তি নিয়ে গাজায় প্রবেশ করব। এই অভিযানের মূল লক্ষ্য হলও হামাসকে দমন ও ধ্বংস করা। হামাসকে নির্মূল করা এবং আমাদের সব জিম্মিকে মুক্ত করা- এই দুটি কাজ একসঙ্গে সম্পন্ন হবে। আমরা সেই পথেই এগোচ্ছি।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার আগে ইসরায়েল যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে একটি চুক্তি করতে দোহায় প্রতিনিধিদল পাঠিয়েছে।

এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, “হয়তো হামাস বলবে- ‘আমরা আরও ১০ জন জিম্মি ছাড়ব।’ খুব ভালো, দিয়ে দাও। আমরা নেব। তারপর আবার অভিযান শুরু করব আমরা। তবে যুদ্ধ থামানোর কোনও প্রশ্নই নেই। অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে। কারণ আমরা পুরোপুরি বিজয়ের দিকে এগোচ্ছি।”

নেতানিয়াহু  ফিলিস্তিনি জনগণের বিষয়ে বলেন, ‘আমরা এমন একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছি, যাতে সাধারণ মানুষ দেশ ছাড়তে পারে। তবে প্রধান বিষয় হচ্ছে- তাদের গ্রহণে প্রস্তুত দেশ থাকতে হবে। আমরা সেটি নিয়ে এখন কাজ করছি।’

তিনি দাবি করেন, ‘যদি তাদের চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে ৫০ শতাংশেরও বেশি মানুষ গাজা ছেড়ে চলে যাবে। আমার ধারণা, সংখ্যাটি আরও বেশি হতে পারে। তবে হামাস আর গাজায় থাকবে না

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...