Home জাতীয় অপরাধ লক্ষ্মীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা
অপরাধআইন-বিচারজাতীয়দুর্ঘটনা

লক্ষ্মীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

Share
Share

লক্ষ্মীপুরের রামগঞ্জে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে ।  মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়ির নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তাজিয়া বেগম কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে কালুপুর পোলের গোড়া সংলগ্ন এলাকায় প্রথমে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা লুটপাট চালায়। একপর্যায়ে তারা তাজিয়া বেগমকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের স্বামী মান্নান ঘটনার সময় মসজিদে এশার নামাজ পড়তে যান। সেখান থেকে তিনি এসে দেখেন রান্নাঘরে তার স্ত্রী তাজিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মান্নানের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা নিহতের স্বজনসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

আবুল বাশার ( রামগঞ্জ থানার ওসি ) বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য । কে বা কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি৷

প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...