Home জাতীয় নটরডেম শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়দুর্ঘটনা

নটরডেম শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share
Share

আরাফাত (১৮) নামে নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ রাজধানীর কমলাপুরের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ মে) রাত ৮টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।

আরাফাত গলায় ফাঁস দিয়েছে বলে দাবি করলেও, কেন ফাঁস দিয়েছে তার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি সহপাঠী বিশ্বনাথ ও রিমন।

আরাফাত কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

সহপাঠী বিশ্বনাথ চৌধুরী ও রিমন চৌধুরী জানান, তারা তিনজনই কমলাপুর জসিম উদ্দিন রোডের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। দুপুরে কলেজ থেকে ফিরে তারা যে যার রুমে রেস্ট করছিলেন। সন্ধ্যা ৬টার দিকে ঘুম থেকে ওঠে আরাফাতের রুম ভেতর থেকে বন্ধ দেখতে পান । তখন ডাকাডাকির পরও কোনো সাড়া মেলেনি। পরে আশপাশের ভাড়াটিয়াদের ডেকে এনে দরজা ভেঙে প্রবেশ করে আরাফাতের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।

এ সময় আরাফাতকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...