Home আন্তর্জাতিক মোদি সার্টিফিকেটপ্রাপ্ত সন্ত্রাসী – পাক প্রতিরক্ষামন্ত্রী।
আন্তর্জাতিক

মোদি সার্টিফিকেটপ্রাপ্ত সন্ত্রাসী – পাক প্রতিরক্ষামন্ত্রী।

Share
Share

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ, বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ভারতকে দায়ী করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বের সবচেয়ে বড় সার্টিফিকেটপ্রাপ্ত স্বীকৃত সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন।

জিও নিউজকে পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারের বরাতে দ্য ডন মঙ্গলবার (১৩ মে) এসব তথ্য জানিয়েছে।

কানাডার মতো দেশেও ভারত সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে উল্লেখ করে খাজা আসিফ বলেছেন, ভারত সন্ত্রাসবাদকে বিশ্বের বিভিন্ন স্থানে নিয়ে গেছে।

সাক্ষাৎকারে খাজা আসিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেন, বিশ্বের সবচেয়ে বড় সার্টিফিকেটপ্রাপ্ত সন্ত্রাসী হচ্ছেন মোদি। ভারত কেবল দেশে নয়, বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে… তারা কানাডায় গিয়েও শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করেছে।

তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের বড় শিকার হলেও, ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলিকে সহায়তা দিয়ে এসেছে।

মোদির সম্প্রতি টেলিভিশনে দেওয়া এক ভাষণের প্রসঙ্গ টেনে খাজা আসিফ বলেন, মোদির কথাবার্তায় পরাজয়ের ছাপ স্পষ্ট।

ভারতে মোদির জনপ্রিয়তা কমছে এবং সাধারণ মানুষ এখন তার বিরুদ্ধে সরব হচ্ছে বলে খাজা আসিফ দাবি করেন ।

আসিফ বলেন, ভারত শুধু পাকিস্তানে নয়, কানাডার মতো দেশেও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। তিনি অভিযোগ করেন, পূর্ব সীমান্তে সরাসরি যুদ্ধ চালানোর পাশাপাশি, পশ্চিম সীমান্তে ভারতের মদদপুষ্ট গোষ্ঠী—তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) ও বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)—পাকিস্তানে নাশকতা চালিয়ে যাচ্ছে।

পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত দুই দশক ধরে ভারত এসব গোষ্ঠীকে সমর্থন দিয়ে পাকিস্তানের পশ্চিম সীমান্তকে অস্থিতিশীল করে রেখেছে। আগে পাকিস্তানকে পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন করতে হতো না, কিন্তু ভারতের হস্তক্ষেপের কারণে এখন পরিস্থিতি পাল্টে গেছে।

তিনি জানান, গত ১০ মে পাকিস্তান যখন পাল্টা সামরিক অভিযান শুরু করে এবং ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, তখন ভারত সংকটের গভীরতা উপলব্ধি করে দ্রুত পাঁচটি দেশের কাছে সহায়তা চেয়েছিল যুদ্ধবিরতির জন্য

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...