Home জাতীয় অপরাধ কৃষক সেজে ফেনসিডিল পাচারকালে আটক হয়েছে দুই ভাই।
অপরাধআইন-বিচারজাতীয়

কৃষক সেজে ফেনসিডিল পাচারকালে আটক হয়েছে দুই ভাই।

Share
Share

কৃষক সেজে পাওয়ার টিলারের চালকের সিটের নীচে অভিনব কায়দায় ৩৬৫ বোতল ফেনসিডিল পাচারকালে দুই ভাইকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আটক করেছে ।

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় রোববার (১১ মে) বিকেলে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হয়েছেন  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগর দক্ষিণপাড়া এলাকার হযরত আলীর দুই ছেলে মুক্তারুল ইসলাম (২৭) ও শহীদুল ইসলাম (২৫)।

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক আলমগীর হোসেন জানান, কৃষক সেজে মাদক ব্যবসায়ী দুই ভাই পাওয়ার টিলারে করে ফেনসিডিল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর তানোর ও বাগমারা হয়ে নাটোরের সিংড়ার শেরকোলে পৌঁছায়।

এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা দল পাওয়ার টিলারটি থামিয়ে চালকের সিটের নীচে লুকিয়ে রাখা ফেনসিডিলসহ দুই ভাইকে আটক করে।

পরে তাদের বিরুদ্ধে মামলা করে সিংড়া থানায় হস্তান্তর করা হয় বলে তিনি জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...